|

সব পাখির নীড় থাকে না (প্রান্তিক জসীম)
আমাদেরবরিশাল.কম
১৭ June ২০১১ Friday ১০:১৩:১২ AM
ফিরে আসা আমার একেবারে পছন্দ নয়
কারণ, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো
তাই সময়ের ক্ষয়ে আমি শিখে নিয়েছি
সব রকম নি:সঙ্গতার ভাষা।
তবে ভালবাসি তোমাকেই
তাই বলে কাছে নয়
স্পর্শে-আলিঙ্গনেও নয়
যেমন আকাশ আর সমুদ্র ভালবাসে
কেবল তাঁরা বোঝে
মিলন আর বিরহের মারেফাত।
ফিরে আসা আমার একবারে পছন্দ নয়
কারণ, তুমি নিজের দু:খ সয়েই বড় ক্লান্ত
কারণ, তুমি আমার দু:খ অনুবাদ কর নি।
আমি তো মাটি নই
তাহলে কীভাবে এত মানুষের
নিষ্ঠুরতায় মৌন থাকি
কীভাবে নিসর্গের এত অনুষঙ্গের
মর্মবেদনা নিরীক্ষা করি
কীভাবে এত পাতার মৃত্যু শিহরণ
বুকের খোলে জমিয়ে রাখি !
ফিরে আসা আমার একেবারে পছন্দ নয়
কারণ, আমি ফিরে আসতে শিখিনি
কারণ, সব পাখির নীড় থাকে না।
–
প্রান্তিক জসীম
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
|
|