" />
AmaderBarisal.com Logo

বিশ্বকাপ

সাঈফ ইবনে রফিক
আমাদেরবরিশাল.কম

২ July ২০১৪ Wednesday ৪:২৫:২৪ PM

fifa-world-cup-2014-brasil-final-match-ticket ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৪১.
দশে মিলে করি মিছিল
হারি জিতি আছি ব্রাজিল।

২.
হারবো না, জিতবো না
আর্জেন্টিনা ছাড়বো না।

৩.
নাবালিকা, নাবালিকা! দলবল ছাড়ি একা,
ফ্রান্স সাপোর্ট কেন করো, শুনি?
‘প্যারিসে দুলাভাই থাকে, তার পারফিউমে চলি
সাদা জার্সিতে ভাই, তার ফেরার দিন গুনি!’

৪.
আমরা যারা বার্সেলোনা
তারা কেউ স্পেন করি না।

৫.
মইন উ বলে আলু খান
হল্যান্ডের ওপর চাপ কমান।

৬.
অপরাধপ্রবণ মন, শিক্ষার জোড়াতালি;
হৃদয় মাফিয়া ভাই, মুখে ফেবারিট ইতালি।

৭.
হাম্পটি ডাম্পটি বার্লিন ওয়ালে বসে
ব্লু ব্লাড ফুটবলে জার্মান অংক কষে।

লেখক: সাঈফ ইবনে রফিক, কবি ও সাংবাদিক





প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।