![]() ভোলায় উপকূলের জীবন যাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে
২০ June ২০১১ Monday ৪:৩৭:৪০ PM
দুর্যোগপূর্ন আবহওয়া ও উত্তাল ঢেউয়ের কারনে গত কয়েক দিন মেঘনা, তেতুলিয়া ও বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরা বন্ধ থাকলেও এখন তা স্বাভাবিক হয়েছে। জোয়ার ও বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়া ভোলার পানিবন্দী এলাকাগুলো থেকে পানি সরে না যাওয়ায় বেশ কিছু এলাকায় ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। অন্তত ১১টি জলাবদ্ধ এলাকার গত দু’দিনে কমপক্ষে অর্ধশতাধিক নারী, পুরুষ ও শিশুরা ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য অস্থায়ী মেডিকেল টিম বসানো হয়েছে। এলাকাগুলো হচ্ছে, ভোলা সদরের তুলাতলী, মাঝের চর, দৌলতখানের সৈয়দপুর, তজুমদ্দিনের চর নাসরিন, মনপুরার কলাতলীর চর, চর নিজাম, চরফ্যাশন উপজেলার কুকরী-মুকরী, ঢালচর, চর পাতিলা ও সিকদারের চর। ভোলার সিভিল সার্জন ডা: শাহে আলম শরীফ জানান, পানিবন্দী এলাকাগুলোতে অস্থায়ী মেডিকেল টিম বসানোর জন্য নিজ নিজ এলাকার স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। দৌলতখানে একটি মেডিকেল টিম স্থানীয়দের চিকিৎসা দিয়ে যাচ্ছে। সদর উপজেলার মাঝের চরে অপর একটি টিম ২০ জুন সকালে রওয়ানা হয়ে গেছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম ফকির জানান, ‘ক্ষয়-ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে, তালিকা হলেই সরকারি বরাদ্দ দেওয়া হবে।’ এদিকে প্রয়োজনের তুলনায় কম হলেও উপজেলা প্রশাসনের তরফ থেকে দূর্গত মানুষের জন্য ১৫ মেট্রিক টন খাদ্য সামগ্রী বরাদ্ধ দেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম জানিয়েছেন। তবে ২০ জুন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিচ্ছিন্ন তথ্য আসতে শুরু করলেও সরকারীভাবে এখনো তা চুড়ান্ত হয়নি বলে উপজেলা নির্বাহী অফিসার জানান। জানা গেছে, প্রাথমিক ভাবে ঢালচর, কুকরী, মুজিব নগর, আসলামপুর, চর মাদ্রাজ এবং জাহানপুর ইউনিয়নের ক্ষতিগ্রসত্ম পরিবার গুলোর মধ্যে জরুরী খাদ্য সহায়তা হিসেবে ২০ জুন ১৫ মেট্রিক টন খাদ্য সামগ্রী বরাদ্ধ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে এসব খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে। ২১ জুন এসব খাদ্য সামগ্রী দূর্গত মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানা গেছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

ভোলা, ২০ জুন (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): একটানা তিন চার দিনের জলোচ্ছাস, জোয়ার ও বৃষ্টির তান্ডব শেষে ভোলায় উপকূলের জীবনযাত্রা আজ ২০ জুন থেকে স্বাভাবিক হতে শুরু করেছে। জোয়ারের পানি নেমে গেছে, কমেছে বৃষ্টির পরিমানও। হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা ছিল দিন ভর। তিন দিন পর ১৯ জুন থেকে চলতে শুরু করেছে ফেরী ও লঞ্চ। এছাড়া ঢালচর, পাতিলা, কুকরীসহ বিচ্ছিন্ন চরাঞ্চলের সাথে নৌ-যোগাযোগও শুরু হয়েছে।