![]() অবৈধ কর্মপরিষদ গঠন করায় বিএম কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবী করল ছাত্রদল
২২ June ২০১১ Wednesday ১০:৫২:০৭ PM
![]() ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, বরিশাল - ফাইল ফটো বরিশাল, ২২ জুন (উম্মে রুম্মান/আমাদের বরিশাল ডটকম): ছাত্রলীগের পর এবার সংবাদ সম্মেলন করে বরিশাল ব্রজমোহন কলেজে ছাত্র সংসদের বিকল্প হিসেবে ২০ জুন গঠিত ‘ছাত্র কর্মপরিষদ’কে অবৈধ দাবি করে অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাসের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। ২২ জুন নগরীর সদর রোডস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন ব্রজমোহন কলেজ শাখা ছাত্রদলের নেতারা। একই সাথে তারা অবৈধ ছাত্র কর্মপরিষদ বাতিল করে সকল ছাত্র সংগঠন এবং সাধারন ছাত্রছাত্রীদের সাথে আলাপ-আলোচনা করে অবিলম্বে ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মসিউর রহমান মঞ্জু। সংবাদিকের প্রশ্নের উত্তর দেন কলেজ শাখার সাধারন সম্পাদক ফজলুল বারী চয়ন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের বিভাগীয় সহ-সভাপতি পারভেজ আকন বিপব, মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন, জেলার আহ্বায়ক মাসুদ হাসান মামুন, মহানগরীর যুগ্ম আহ্বায়ক রিয়াজুর রহমান রিয়াজ, আরিফুল ইসলাম জনি প্রমুখ। এদিকে ২১ জুন নগরীর একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ছাত্র কর্মপরিষদ’কে অবৈধ দাবি করে ব্রজমোহন কলেজ ছাত্রলীগের একাংশ। তারা ছাত্র কর্মপরিষদ বাতিল করে নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদের নেতৃত্ব হস্তান্তরের দাবি জানান। এদিকে ছাত্রশিবির অবৈধ কর্মপরিষদ বাতিল করে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেয়। ছাত্র ইউনিয়নও কর্মপরিষদ থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। উলেখ্য, শীর্ষ রাজনৈতিক মহলের চাপে ২০ জুন কলেজ একাডেমিক কাউন্সিলের জরুরী সভায় ছাত্র সংসদের সংবিধান সংশোধন করে ২৬ সদস্যের ছাত্র কর্মপরিষদ অনুমোদন দেন অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাস। ঐ দিন দুপুরেই তড়িঘড়ি করে তাদের শপথ পড়ান অধ্যক্ষ। এ কর্ম পরিষদ অবৈধ দাবি করে এ রাতেই ২৬ জনের মধ্যে ৩ ছাত্রলীগ নেতা পদত্যাগ করে। (আমাদের বরিশাল ডটকম/বরিশাল/উরু/তাপা) সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

