" />
AmaderBarisal.com Logo

বরগুনার প্রয়াত এমপি টুলুর প্রথম মৃত্যুবার্ষিকী কাল

প্রতিনিধি, বরগুনা
আমাদেরবরিশাল.কম

২৫ July ২০১৪ Friday ৩:৫৭:০৯ PM

5বরগুনা-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য প্রয়াত গোলাম সবুর টুলুর প্রথম মৃত্যুবার্ষিকী কাল (শনিবার) । বরগুনার বেতাগী থেকে ঢাকা যাবার পথে তিনি ২০১৩ সালের ২৬ জুলাই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুর্দি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মারা যান।

গোলাম সবুর টুলু ১৯৫৩ সালের ১৮ জুলাই জন্ম গ্রহন করেছিলেন। পারিবারিক জীবনে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। তার পিতার নাম মরহুম মোঃ ছয়জুদ্দিন হাওলাদার। তার গ্রামের বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কূপধন গ্রামে।

খ্যাতনামা ওষুধ কোম্পানী অপসনিন ফার্মাসিউটিক্যালস এর মালিক মরহুম আব্দুল খালেক ছিলেন তার শ্বশুর। ঢাকার ইসকাটন রোডের নিজ বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি বসবাস করতেন। তিনি ছিলেন, মধুমতি টাইলস’র স্বত্যাধিকারী।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন নিয়ে বামনা-পাথরঘাটা ও বেতাগী আসনে ৯০ হাজার ১৬১ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরগুনা প্রেসক্লাব শনিবার স্মরণ সভা, ইফতার ও দোয়ানুষ্ঠানের আয়োজন করেছে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।