" />
AmaderBarisal.com Logo

ছাত্রী অপহরণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি, বামনা
আমাদেরবরিশাল.কম

২৫ July ২০১৪ Friday ৩:৩০:৪২ PM

barguna-news-map বরগুনা সংবাদ মানচিত্র নবম শ্রেণী পড়ুয়া মাদরাসা ছাত্রীকে বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে অপহরণ করার অভিযোগে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

অপহৃত  ছাত্রীর বাবা মো. আশ্রাব আলী বাদি হয়ে ঘটনার চার দিন পর বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বামনা থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামী লক্ষীপুরা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে মো.সোহেল মিয়াকে (২২) পুলিশ গ্রেপ্তার করেছে।

অণ্য আসামীরা হচ্ছে-মো. রফিক(২৫), বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জালাল আহম্মেদ(৫০) এবং মো. ইউসুফ আলীর স্ত্রী রওশান আরা বেগম(৪০)।

বামনা থানার আফিসার ইন-চার্জ মো.ওমর ফারুক মামলার সত্যতা নিশ্চিত করে জানান,মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে শুক্রবার সকালে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।