![]() টাকা লুটপাটের জন্য ডিজিটাল অধ্যক্ষ সন্ত্রাসীদের নিয়ে অবৈধ ছাত্র কর্মপরিষদ করেছেনঃ ছাত্রশিবির
২৩ June ২০১১ Thursday ৬:৩৩:৩৮ PM
বরিশাল, ২৩ জুন (আজাদ আলাউদ্দিন/আমাদের বরিশাল ডটকম): ইসলামী ছাত্রশিবির বরিশাল বিএম কলেজ শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন- বিএম কলেজে অনির্বাচিত তথাকথিত ছাত্র কর্ম পরিষদ বাতিল করে অবিলম্বে সকল ছাত্র সংগঠনের অংশ গ্রহনের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। আজ ২৩ জুন ৩টায় মহানগর জামায়াত কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিবির বিএম কলেজ শাখার সাভাপতি মোঃ শহিদুল ইসলাম। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মহানগর শিবির সভাপতি এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য কাজী সাইফূল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন শিবির বরিশাল মহানগর সেক্রেটারী মোঃ নাসির উদ্দিন, মহানগর ছাত্র আন্দোলনবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান প্রমূখ। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ২০ জুন ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল নির্বাচিত ছাত্র সংসদের পরিবর্তে একদলীয় মনোনীত কর্ম পরিষদ গঠন করা হয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন এবং বি,এম,কলেজের সর্বশেষ নির্বাচিত ছাত্র সংসদে সর্বোচ্চ ভোট পেয়ে প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বি,এম, কলেজ শাখা সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে একদলীয় ও বাকশালী কায়দায় কমিটি গঠনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বরিশালের সর্বস্তরের সাধারন শিক্ষার্থী ও বরিশাল বাসীর উদ্দেশ্যে জাতির বিবেক সাংবাদিকদের মাধ্যমে তাদের দাবী তুলে ধরে বলেন, দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সরকারী বিএম কলেজের ঐতিহ্য ভূলুন্ঠিত করণে ছাত্রলীগের তথাকথিত নেতাদের এবার ছাত্র সংসদ নির্বাচন না করে বিকল্প পন্থায় পুনর্বাসিত করণে তাদের সাথে সংযুক্ত হয়েছে কলেজ অধ্যক্ষ ড. ননী গোপাল দাস। আমরা সংক্ষেপে এটাকে ডিজিটাল সরকারের ডিজিটাল অধ্যক্ষ কর্তৃক ছাত্র নামধারী কিছু ডিজিটাল সন্ত্রাসীদের বিএম কলেজে ছাত্র সংসদের পরিচালনার জন্য তথাকথিত ডিজিটাল ছাত্র কর্ম পরিষদ নামে ছাত্রদের জমানো টাকা লুটপাটের কমিটি বলে আখ্যায়িত করছি। গণতান্ত্রিক পরিবেশে ছাত্র সংসদ নির্বাচন না করে এ জাতীয় কর্ম পরিষদ ছাত্র জনতার জন্য কলংক বটে। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সংসদকে সকল অবস্থায় কার্যকর মনেকরি। এর ব্যাতিরেকে অন্য কোন পথ বা পন্থা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এমতাবস্থায় আমরা আজকের বিরাজমান এ পরিস্থিতিতে ছাত্র সমাজের অধিকার রক্ষায় কলেজ অধ্যক্ষের অগণতান্ত্রিক ও সৈরাচারি সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি। ছাত্র সংসদের গঠনতন্ত্রের ৮ নম্বর অনুচ্ছেদসহ বিভিন্ন ধারা লংঘন করে সর্ম্পূন অবৈধ ভাবে সংবিধান বিরোধী এ কমিটি গঠন করা হয়েছে। ননী গোপাল দাস নির্মিত তথাকথিত সংবিধান ও তার অবৈধ কর্ম পরিষদ বিএম কলেজের ছাত্র সমাজের জন্য কলংকজনক অধ্যায়ের সূচনা করেছে। বরিশালের রাজনৈতিক দলসমূহ ছাত্র সংগঠনসমূহ সম্মানিত নাগরিকবৃন্দের মতামত গ্রহণ না করে কেবলমাত্র একজন তাবত নিয়ন্ত্রকের প্রত্যক্ষ ইশারায় অধ্যক্ষ ননী গোপাল দাস ও তার কতিপয় চিহ্নিত দলবাজ সহকর্মী সম্পূর্ন মিথ্যা ও ছলচাতুরির আশ্রয় নিয়ে একটি দলের, কলেজ শাখার চিহ্নিত ক্যাডারদের নিয়ে একদলীয় ও বাকশালী এই তথাকথিত ছাত্র কর্ম পরিষদ গঠন করেছেন। সর্বজনমহলে এটা সুস্পষ্ট যে বাকসুর তহবিলে জমা সাধারন শিক্ষার্থীদের কোটি কোটি টাকা লুটপাট করাই কমিটি গঠনের উদ্দেশ্য। তাই যাবতীয় প্রক্রিয়ার সাথে যারা জড়িত আছে তারা দালাল ও ষড়যন্ত্রকারী তাদের একমাত্র উদ্দেশ্য মনতুষ্টি করে অবৈধ সুবিধা ভোগ করা। সংবাদ সম্মেলনে ছাত্রশিবির অনতিবিলম্বে এই অগনতান্ত্রিক, অসাংবিধানিক ও অবৈধ ছাত্র কর্ম পরিষদ বাতিল করতে হবে। কলেজ অধ্যক্ষসহ যারা এই কলঙ্কজনক ও ন্যাককারজনক ঘটনার সাথে জড়িত তাদের পদত্যাগ করতে হবে। ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে হবে। সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করে গনতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে। সকল ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল ও বরিশালের সম্মানিত নাগরিকবৃন্দের সাথে পরামর্শ করে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করতে হবে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
