![]() আবাসিক হোটেল থেকে মলম পার্টির ৬ সদস্য আটকনিজস্ব প্রতিবেদক ১৪ August ২০১৪ Thursday ৮:৩৫:৪৮ PM
এসময় তাদের কাছ থেকে প্রায় ১৫০ গ্রাম কালো রংয়ের চেতনানাশক বিষ, সাদা প্লাস্টিকের কৌটায় পলিথিনে মোড়ানো ১৪ পোটলা চেতনানাশক বিষ, কাঁচের বোতলের মধ্যে ৫০ মিলি লিটার তরল চেতনানাশক বিষ উদ্ধার করা হয়। আটকৃতরা হচ্ছে, জামালপুরের বাসিন্দা মৃত আবুল হোসেন ছেলে মোঃ নুরুল ইসলাম (৪৫), পিরোজপুরের ভান্ডারিয়ার মোসলেম আলী হাওলাদারের ছেলে মোঃ হুমায়ুন কবির (৪২), রাজবাড়ীর আলাদীপুর এলাকার মোঃ হযরত আলীর ছেলে মোঃ সাগর আলী (৩৭), ঝালকাঠির আগলপাশার বাসিন্দা মৃত আঃ হামিদ মোল্লার ছেলে মোঃ আঃ রহমান (৪৫), জুনিয়া এলাকার বাসিন্দা মৃত আবুল হাসেম হাওলাদারের ছেলে মোঃ আঃ ছাত্তার হাওলাদার (৪২) ও পিরোজপুরের ভান্ডারিয়ার বাসিন্দা মোঃ হুমায়ুন কবিরের ছেলে মোঃ সবুজ (২৫)। জানাগেছে, বিডি পুলিশের সহকারী পুলিশ কমিশনার ভাস্কর সাহার নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হোটেলে অভিযান চালায়। পরে সেখান থেকে তাদের আটক করা হয়। আটকের কথা স্বীকার করে বিডি পুলিশের সহকারী পুলিশ কমিশনার ভাস্কর সাহা জানান- অবৈধভাবে চেতনানাশক বিষ নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল নগরীতে আবাসিক হোটেল থেকে মলম পার্টির ৬ সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার নগরীর পোর্ট রোডস্থ আবাসিক হোটেল ‘গ্রান্ডপ্লাজা’ থেকে তাদের আটক করা হয়।