" />
AmaderBarisal.com Logo

নাশকতার পরিকল্পনার অভিযোগে

মহানগর জামায়াতের আমিরসহ ২০ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

১৪ August ২০১৪ Thursday ১০:৫৮:৫৩ PM

বরিশাল মহানগর জামায়াতের আমিরসহ ২০ নেতা আটকজাতীয় শোক দিবসের আগের রাতে নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশালে ২০ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দার তোরাব আলী সড়কের বাসিন্দা ডাঃ মাজেদ আলীর ডাইরেক্টর কোয়াটার ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ২১টি মোবাইল সেট ও বিপুল পরিমান নগদ টাকা।

আটককৃতরা হলেন, বরিশাল মহানগর জামায়াতের আমির এ্যাড. মুয়াজ্জেম হোসেন হেলাল, নায়েবে আমির বজলুর রহমান, মহানগর জামায়াতের সেক্রেটারি জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মহানগরের সহকারি সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক শাহ আলম, কর্নকাঠি মাদ্রাসার আব্দুর রউফ, চাখার সিনিয়র মাদ্রাসার প্রভাষক মো: মোয়াজ্জেম হোসেন হাওলাদার,

আতাহার আলী কলেজের শিক্ষক মাহাবুব রহমান, চরবারিয়া সরকারি বিদ্যালয়ের মিজানুর রহমান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, কর্নকাঠি হাই স্কুলের শিক্ষক শফিউল্লাহ তালুকদার, শিবপাশা দাখিল মাদ্রাসার জয়নাল আবেদিন, মো: রাসেল,

সাহেবের হাট মাদ্রাসার ইসমাইল হোসেন, অবসর প্রাপ্ত আর্মড পুলিশ সদস্য আবুল কালাম, মেডিকেল টেকনিশিয়ান আবুল কাসেম, শামিম কবির, শাজাহান সিরাজ, বরিশাল বিভাগের মাঠ সহকারি আব্দুস সাত্তার ও ঔষধ ব্যাবসায়ী রফিকুল ইসলাম।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাখাওয়াত হোেসন জানান, ১৫ আগষ্টে নাশকতা করার জন্য এরা গোপন বৈঠক করছিল এমন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি দল নগরীর দক্ষিন আলেকান্দার ডাইরেক্টর কোয়াটার ভবনে অভিযান চালায়। এসময় জামায়াতের ২০ নেতা-কর্মীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।