" />
AmaderBarisal.com Logo

শোকের দিনে জাতির জনককে স্মরণ

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

১৫ August ২০১৪ Friday ১২:৪৪:০৯ PM

শোকের দিনে জাতির জনককে স্মরণ আবারো এসেছে বাঙালি জাতির সেই শোকাবহ দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বরিশালের মানুষ একইসঙ্গে স্মরণ করছে তার পরিবারের নিহত সদস্যদের।

১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে। রেহাই পায়নি তার পরিবারের ছয় বছরের শিশু থেকে অন্তঃসত্ত্বা নারীও।

দিবসটি উপলক্ষে সরকারির পাশাপাশি বরিশাল আওয়ামী লীগ নানা কর্মসূচি নিয়েছে।

শোকের দিনে জাতির জনককে স্মরণ শুক্রবার সূর্য উদয়ের সাথে সাথে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে শুক্রবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

১৫ আগষ্টের শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শুক্রবার সকাল থেকে মসজিদে মসজিদে চলছে পবিত্র কোরআন তেলোয়াত, মন্দির ও গীর্জায় আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার।

অপরদিকে সকাল ৮ টায় অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জেলা ও মহানগর আওয়ামীলীগ, চৌদ্দদল, মুক্তিযোদ্ধা সংসদ, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

সংবাদপত্রগুলো শোক দিবস উপলক্ষে সকালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠান।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।