![]() শোক দিবসে সভায় বক্তারা‘বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল বঙ্গবন্ধুর’নিজস্ব প্রতিবেদক ১৫ August ২০১৪ Friday ১২:৪৩:২৬ PM
জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সাংসদ এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, বরিশাল ৫ (সদর) আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ গাউস, ডিআইজি মোঃ হুমায়ুন কবির পিপিএম (বার), পুলিশ কমিশনার মোঃ সামসুদ্দিন এবং জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. এস.এম ইকবালসহ প্রমুখ। বক্তারা বলেন- জাতির জনক বঙ্গবন্ধু কেবল নিজের নয়, তিনি চেয়েছিলেন সমগ্র জাতির মুক্তি। বৈষম্যহীন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল তার মনে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অগ্রণী ভূমিকা পালন করতে তরুণ প্রজন্মের প্রতি আহবান জানান বক্তারা । এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বাংলাদেশ শিশু একাডেমিসহ অনান্য সংগঠন চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, জেলা প্রশাসনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ নানা কর্মসূচির আয়োজন করে। একইসাথে বরিশালের বানারীপাড়া, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ, উজিরপুর, আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় অশ্বিনী কুমার টাউন হলে দিবসের তাৎপর্য তুলে ধরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।