" />
AmaderBarisal.com Logo

বাবুগঞ্জে শোক দিবসে কর্মসূচি

প্রতিনিধি, বাবুগঞ্জ
আমাদেরবরিশাল.কম

১৫ August ২০১৪ Friday ৪:০১:০০ PM

বাবুগঞ্জে শোক দিবসে কর্মসূচিদোয়া মিলাদ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পন, কালোব্যাজ ধারন, আলোচনা সভা সহ নান কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যদায় বরিশাল বাবুগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় বাবুগঞ্জ উপজেলা আ’লীগের উদ্যোগে কলেজ গেট দলীয় কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান এম,এম খালেদ হোসেন’র নেতৃত্বে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তাবক অর্পণ করেন।

সকাল সাড়ে ৯ টায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহদত বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা, দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা(ইউএনও) মোঃ বাকাহীদ হোসেন’র সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস,এম খালেদ হোসেন স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি কাজী এমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রিফাত জাহান তাপসী।

উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালণায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সহ-সভাপতি আঃ মান্নান হাওলাদার, মোঃ শাহিনুল ইসলাম শিকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুর রহমান শিকদার, উপজেলা প্রকৌশলী আঃ মালেক মুন্সি, আঃ মতিন রাঢ়ী,যুবলীগ সভাপতি মোস্তফা কামাল চিসতী, সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভলু,কৃষকলীগ সাধারণ সম্পদিক জাহিদুর রহমান শিকদার,

যুবলীগ নেতা শাহরিয়ার আহম্মেদ শিল্পী,আ’লীগ নেতা হাফিজ আহম্মেদ স্বপন, ছাত্রলীগ সভাপতি মৃধা মোঃ আক্তার-উজ- জামান মিলন, যুগ্ন সম্পাদক গোলাম কিবরিয়া, শ্রমিকলীগ সাধারন সম্পাদক মোঃ তাওহীদ হোসেন, বাবুগঞ্জ থানা অফিসার ইন-চার্জ মোঃ শাহ্-আলম, বিমান বন্দর থানা অফিসার ইন-চার্জ মোঃ শাহেদুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিন,

আ’লীগ নেতা মোস্তাক আহম্মেদ রিপন, ছাত্রলীগ নেতা মোঃ বুলবুল শিকদার, জহিরুল ইসলাম মুরাদ, প্রসেনজিৎ দাস অপু, আবিদুর রহমান পনির প্রমূখ। এ সময় বক্তারা জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানানো হয়েছে।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা অর্ধনমিত উপজেলার সরকারি আধাসরকারিসহ অন্যান্য প্রতিষ্ঠানে।

১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শুক্রবার সকাল থেকে উপজেলার মসজিদে মসজিদে চলছে পবিত্র কোরআন তেলোয়াত, বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে মন্দির ও গীর্জায়।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।