![]() ২ নম্বর সতর্ক সংকেতবরিশালে ভারী বর্ষণের সম্ভাবনানিজস্ব প্রতিবেদক ১৬ August ২০১৪ Saturday ৩:৫১:২২ PM
![]() ফাইল ফটো চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রামের নদী অঞ্চলে ২ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। শনিবার দুপুরে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে। এছাড়া ২৪ ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আব্দুল কুদ্দুস বাবুল বলেন-শনিবার সকাল ৬ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বরিশালে ৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রোকর্ড করা হয়েছে। এছাড়া বরিশাল, পটুয়াখালীর নৌ এলাকায় ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

