![]() শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী অভিবাবক সমাবেশপ্রতিনিধি, বামনা ১৬ August ২০১৪ Saturday ৪:০১:৪০ PM
বামনা সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে কলেজ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী,সংশ্লিষ্ট শিক্ষক ও সংশ্লিষ্ট অভিবাবকরা অংশ গ্রহণ করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.হারুন-অর রশীদের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট হারুন-অর রশীদ। এতে বক্তব্য দেন বামনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.জয়নাল আবেদীন খান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.কাদের ফরাজী, শিক্ষক হালীম আল মাহমুদ, মো.মোশাররফ হোসেন, অভিবাবক মিজানুর রহমান জলিল, সাংবাদিক মো.মিজানুর রহমান টিপু, সাবেক ইউপি চেয়ারম্যান ওহাব আলী প্রমুখ। সমাবেশে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থী স্কুল থেকে ঝরে পড়া রোধে নানা দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধের লক্ষ্যে বরগুনার বামনায় শনিবার অভিবাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।