" />
AmaderBarisal.com Logo

‘নগরীর আবর্জনা পরিস্কার না করায় জনস্বাস্থ্য হুমকির মুখে’

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

১৬ August ২০১৪ Saturday ৪:৩৩:৫৫ PM

বরিশাল সংবাদ মানচিত্রনগরীর বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা নিয়মিত পরিস্কার না করায় জনস্বাস্থ্য হুমকির মুখে পরবে বলে আশংকা করছে ডেমোক্রেসি এন্টারন্যলশনালের ফেলো।

শনিবার সকালে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডেমোক্রেসি এন্টারন্যলশনালের ফেলো আওয়ামীলীগের কর্মী ইশিতা জাহান ও জাতীয় পার্টির কর্মী মোমেনা সিফা রুমকি এ শংকা প্রকাশ করেন।

তারা আরো জানান- বরিশাল নগরীর বিবির পুকুর পাড়, বটতলা বাজার, নথূল্লাবাদ, রুপাতলীসহ বিভিন্ন স্থানের ময়লা আবর্জনার কারণে সৌন্দর্য হানী হচ্ছে। ময়লা আবর্জনা নির্ধারিত সময়ের মধ্যে পরিস্কার না করায় ওইসব এলাকা থেকে দুর্গন্ধের কারণে চলাচল সমস্যা হচ্ছে। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পরবে বলে আশংকা করা হচ্ছে।

সরকারী হাসপাতাল ও ক্লিনিক সমূহের আশপাশে ময়লা আর্বজনা ও ক্লিনিক্যাল বর্জ্য সঠিক সময়ে পরিস্কার করা হচ্ছে না। এ কারণে পরিবেশ ও স্বাস্থ্য হুমকির মুখে ফেলে দিচ্ছে। তারা সংবাদ সম্মেলনে দাবী করেন সৌন্দর্যের শহর বরিশালের ঐতিহ্য রক্ষা করতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ডাস্টবিন স্থাপন করে নিয়মিত ও সঠিক সময়ে পরিস্কার করতে হবে।

ফাশাপাশি ডাস্টবিন ব্যবহারে সকলকে আগ্রহ সৃষ্টির জন্য জন-সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ডেমোক্রেসি এন্টারন্য্শানালের কো-অডিনেটর হাফিজুর রহমান দিপু।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।