![]() উচ্চ শিক্ষা অনিশ্চিতপ্রাইভেট পড়িয়ে জিপিএ-৫ পেয়েছে বেলায়েতপ্রতিনিধি, গৌরনদী ১৬ August ২০১৪ Saturday ৪:৪৩:০৯ PM
উপজেলার পশ্চিম বাউরগাতি গ্রামের দিনমজুর জানে আলম বেপারীর ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে বেলায়েত সবার ছোট। তার মাতা বিউটি বেগম একজন গৃহিনী। বড় ভাই অনার্সে পড়াশুনা করে। দিনমজুরের স্বল্প আয় দিয়ে ৫ সদস্য বিশিষ্ট পরিবার অর্ধহারে অনাহারে চলে আসছে। অন্যের বাড়িতে প্রাইভেট পড়িয়ে দারিদ্র বেলায়েত লেখাপড়ার খরচ যোগাতো। অর্থাভাবে তার উচ্চ শিক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। উচ্চ শিক্ষা গ্রহন করে সে ভবিষাতে একজন ব্যাংকার হতে চায়। এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীণে উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় থেকে সে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। দিনমজুর জানেআলম বলেন- অর্থাভাবে আমার মেধারী ছেলেকে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে পারব না। আমি অশিক্ষিত ও দরিদ্র হওয়ায় দিনমজুরের কাজ করছি। আশা করি দেশের বৃত্তবান ব্যত্তিরা সাহায্য করলে আমার ছেলে বেলায়েত হোসেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বেলায়েত হোসেন এবারের এইচএসসি পরীক্ষায় বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে বেলায়েত হোসেন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।