" />
AmaderBarisal.com Logo

ওয়াকার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবস পালন

প্রতিনিধি, বাবুগঞ্জ
আমাদেরবরিশাল.কম

১৭ August ২০১৪ Sunday ৫:৫২:২৭ PM

বরিশাল সংবাদ মানচিত্রবিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও বরিশালের বাবুগঞ্জে ওয়াকার্স পার্টি ১৭ আগস্ট সন্ত্রাস বিরোধী দিবস পালন করেছে।

রোববার সকালে উপজেলার বাবুগঞ্জ কলেজ গেট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ওয়াকার্স পার্টি বাবুগঞ্জ উপজেলা কমিটি।

সমাবেশে ওয়াকার্স পার্টির নেতা টি এম শাহজাহান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, বরিশাল জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ্যাডঃ শেখ টিপু সূলতান।

আরো বক্তব্যে রাখেন, ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি অধ্যাপক ইসাহাক শরীফ, সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান মাস্টার, অধ্যাপক গোলাম হোসেন, এনায়েত করিম ফারুক মাস্টার, মজিবুর রহমান পিন্টু, হাসানুর রহমান খান পান্নু, আলাউদ্দিন খান, আবদুল্লাহ আল মামুন প্রমূখ।

উল্লেখ্য, ১৯৯২সালের ১৭ আগস্ট বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে সন্ত্রাসীরা হত্যার প্রচেস্টা চালিয়েছে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।