" />
AmaderBarisal.com Logo

শিক্ষকদের মারধর: বখাটে ছাত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

১৭ August ২০১৪ Sunday ৬:১৬:০৩ PM

উজিরপুরে শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্চিতবরিশালের উজিরপুর বিএন খান ডিগ্রি কলেজের শিক্ষকদের মারধর করার ঘটনায় বখাটে ছাত্র আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত সোয়া ১২টায় পৌর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কলেজ অধ্যক্ষ গোলাম মোর্শেদ’র দায়ের করা মামলায় আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন- কলেজ শিক্ষকদের মারধর মামলার প্রেক্ষিতে শনিবার রাত সোয়া ১২টায় ছাত্র আল মামুনকে পৌর এলাকায় তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মামলায় বাদী উলেখ করেন ওই ছাত্র শিক্ষকদের মারধর ও লাঞ্চিত করেছে।

প্রসঙ্গত, শনিবার কলেজে ড্রেস না পড়ে ক্লাসে আসাকে কেন্দ্র করে আল আমিন দলবল নিয়ে ২ শিক্ষককে লাঞ্চিত করেছে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।