![]() আটোচালক রাসেল হত্যায় দুই যুবক গ্রেপ্তার: আটোরিক্সা উদ্ধারনিজস্ব প্রতিবেদক ১৮ August ২০১৪ Monday ৬:৪২:২৬ PM
পরে তাদের স্বিকারোক্তি অনুযায়ী নিহত রাসেল সিকদারের আটোরিক্সাটিও উদ্ধার করে পুলিশ । সোমবার তাদের পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বাকেরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবকরা হচ্ছে- পটুয়াখালী শহরের আজিজ ঘরামির ছেলে আল আমিন ঘরামি (২১) ও গলাচিপা উপজেলা শহরের সিরাজ গাজীর ছেলে বশির গাজী (২১)। বাকেরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম পিপিএম জানান- গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় তাদের গ্রেপ্তার করে বাকেরগঞ্জ থানা পুলিশ। তারা পুলিশের কাছে রাসেলকে হত্যার কথা স্বীকার করেছে। তাদের বরাত দিয়ে ওসি নুরুল ইসলাম পিপিএম আরো জানান- আটোরিক্সাটি নেওয়ার জন্যই রাসেলকে হত্যা করে গ্রেপ্তারকৃত যুবকরা । হত্যার ঘটনা বিস্তারিত জানতে তাদেরকে আদালতে উপস্থাপন করে রিমান্ডের জন্য আবেদন করা হবে। উল্লেখ্য, ২২ জুলাই রাসেল অটো নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৩ জুলাই কোতোয়ালী মডেল থানায় জিডি করেন। এরপর ২ আগষ্ট তার লাশ বাকেরগঞ্জ নন্দপাড়া এলাকা থেকে পুলিশ উদ্ধার করে। রাসেল নগরীর ফকিরবাড়ি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা আব্দুল মাজেদ সিকদারের ছেলে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল নগরীর নিহত আটোচালক রাসেল সিকদারের (২৯) হত্যার সাথে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।