![]() বরিশালে মন্ত্রী নাসিম‘বেসরকারী হাসপাতালে স্বাস্থ্য ব্যবসা নিয়ন্ত্রণে আইন হচ্ছে’নিজস্ব প্রতিবেদক ১৮ August ২০১৪ Monday ৬:৫২:৪৯ PM
সোমবার সকালে বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকায় ২০ কোটি টাকা ব্যয়ে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল এবং ৫ কোটি টাকা ব্যয়ে পরিবার পরিকল্পনা অফিস কমপ্লেক্সের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। ভিত্তি প্রস্থর উদ্বোধন শেষে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ মহাবিদ্যালয়ের সেমিনার কক্ষে স্বাচিপ নেতাদের সাথে মতবিনিয় করেন। এরপর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা ব্যবস্থা ঘুড়ে দেখেন মন্ত্রী। এ সময় প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন- বেসরকারী হাসপাতালের স্বাস্থ্য ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য সরকার আইন করতে যাচ্ছে। ইতিমধ্যে ইউনাইটেড হাসপাতালে লাশ আটকে রাখার বিষয়ে তদন্ত কমিটি হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতা বলেন- আওয়ামী লীগের সময়ই গনমাধ্যম সব চেয়ে বেশী স্বাধীনতা ভোগ করে। সম্প্রচার নীতিমালা করা হয়েছে সৎ সাংবাদিকতাকে রক্ষা করার জন্য। ভিত্তিপ্রস্থর উদ্ধোধন এবং হাসপাতাল পরিদর্শনের সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, জেবুন্নেছা আফরোজ এমপি, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ। বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মন্ত্রী। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- বিএনপি ৫ জানুয়ারীর নির্বাচনে না গিয়ে যে ভুল করেছে, তার খেসারত তাদেরকেই দিতে হবে। দেশের জনগন দেবেনা। বিএনপি’র আন্দোলন নিয়ে কোন চিন্তাভাবনা করছেনা আওয়ামী লীগ। কেননা তাদের (বিএনপি) আন্দোলন সম্পর্কে জানা আছে আওয়ামীলীগের। জনগন যদি সাথে না থাকে তাহলে সেই আন্দোলন কোনদিন হতে পারেনা।