" />
AmaderBarisal.com Logo

বরিশালে জামায়াতের হরতাল স্থগিত

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

১৮ August ২০১৪ Monday ৮:০১:১৮ PM

bangladesh-jamaat-e-islami বাংলাদেশ জামায়াত-ই-ইসলামীবরিশাল মহানগরের আমিরসহ আটক ২০ নেতাকর্মীর মুক্তির দাবীতে ঘোষিত মঙ্গলবারের অর্ধদিবস হরতাল স্থগিত করেছে মহানগর জামায়াত ইসলামী।

সোমবার সন্ধ্যায় বরিশাল মহানগরী জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের মোঃ নাসির উদ্দিনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানাগেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯ আগষ্ট সারাদেশে কেন্দ্র ঘোষিত ২০ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশ থাকায় বরিশালে মঙ্গলবারের হরতাল স্থগিত করা হয়েছে। বরিশাল মহানগরীর ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু বিকেলে এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।