![]() পুলক চ্যাটার্জির ওপর হামলাবরিশালে সাংবাদিকদের বিক্ষোভ: ২১ আগস্ট সমাবেশনিজস্ব প্রতিবেদক ১৯ August ২০১৪ Tuesday ৭:২৪:২২ PM
মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় মিছিলটি বরিশল প্রেস ক্লাব চত্তর থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিকেল ৫ টায় প্রেস ক্লাবের তৃতীয় তলার সভা কক্ষে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ২১ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ আহবান করা হয়েছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বরিশালের স্থানীয় পত্রিকাগুলোতে ডানপাশে এক কলামে প্রতীকি প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহামুদুল হাসান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. এস এম ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক লিটন বাশার, নুরুল আমিন ফরিদসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা। এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদারসহ সদস্যবৃন্দ। বরিশাল বিএম কলেজ জার্ণালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কাওসার হোসেন, সাধারণ সম্পাদক এম সুহাদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শাস্তি দাবী জানিয়েছেন। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান সাংবাদিক পুলক চ্যাটার্জির ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ সভা ও মিছিল করেছে বরিশাল প্রেস ক্লাব।