![]() মামা বাড়ি বেড়াতে এসে শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদক ২০ August ২০১৪ Wednesday ৫:১৯:৩৮ PM
মৃত সজল (৭) বরিশাল সদর উপজেলার চরমোনাই বুখাইনগরের বাসিন্দা ও খুুলনা জুট মিলের কর্মচারী বাবুল হাওলাদারের ছেলে এবং খুলনা কিসেন্ট স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্র। মৃতের মামা শাহিন হাওলাদার জানান- ৫ দিন আগে বাবা মায়ের সাথে বরিশালে বেড়াতে আসেন। এসময় তারা নগরীর ২৬ নং ওয়ার্ড কালিজিরার পাথরখোলা সংলগ্ন মামাবাড়িতে অবস্থান করে। বুধবার সকাল ১১ টায় নদীতে গোসল করতে গেয়ে সজল নিখোঁজ হয়। বরিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি করে বিকেল ৪ টায় কালিজিরা সংলগ্ন সুগন্ধ্যা নদী থেকে মৃত অবস্থায় সজলকে উদ্ধার করা হয়। বরিশাল কোতোয়ালী থানা পুলিশের সেকেন্ড অফিসার এস.আই গোলাম কবির পানিতে পরে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

মামা বাড়িতে বেড়াতে এসে বরিশাল নগরীর কালিজিরা সংলগ্ন সুগন্ধ্যা নদীতে পড়ে গিয়ে ৭ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৪ টায় তার মৃতদেহটি উদ্ধার করা হয়।