![]() গাজায় গণহত্যার প্রতিবাদে মানববন্ধননিজস্ব প্রতিবেদক ২১ August ২০১৪ Thursday ২:৪০:২৪ PM
বৃহম্পতিবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গাজায় ইয়াহুদী কর্তৃক হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা সারা বিশ্বে মুসলিম গণহত্যা বন্ধ করার আহবান জানান। বক্তারা বলেন- বিশ্বের শক্তিধর আমেরিকা ও তার মিত্ররা গাজায় মুসলিম গণহত্যার ব্যাপারে ইসরাইলকে নিষেধ না করে হামাসকে জঙ্গীবাদ আখ্যা দিয়ে তাদেরকে নিধন করার নামে সাধারণ মুসলমান মহিলা শিশুসহ হাজার হাজার লোককে হত্যা করার জন্য উস্কানী দিয়ে যাচ্ছে। মানববন্ধনে মাওলানা শামসুল আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা শরফ উদ্দিন বেগ, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মাওলানা নুরুর রহমান বেগ, হাফেজ মাওলানা আব্দুল খালেকসহ প্রমুখ।
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশালের সর্বস্তরের ওলামায়ে কেরামের উদ্যোগে গাজায় ইসরাইল কর্তৃক হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।