![]() গ্রেনেড হামলা: দ্রুত বিচারকাজ শেষ করার দাবীনিজস্ব প্রতিবেদক ২১ August ২০১৪ Thursday ২:১৫:৩৮ PM
বৃহষ্পতিবার বেলা ১২ টায় নগরীর সোহেল চত্ত্বরের আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.আফজালুল করিম। এতে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেনেড হামলায় দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারকাজ সম্পন্ন করার দাবী জানান। সেই সাথে শেখ হাসিনা ও আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। প্রতিবাদ সভায় যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, মহানগর আওয়ামীলীগ নেতা এ্যাড. কে.বি.এস আহম্মেদ কবির, এ্যাড. লস্কর নূরুল হক সহ মহানগর আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

ভয়াল বিভীষিকাময় ২১ শে আগস্ট গ্রেনেড হামলা দিবসে প্রতিবাদ সভা করেছে বরিশাল মহানগর আওয়ামীলীগ।