" />
AmaderBarisal.com Logo

রাজশাহীতে ফেনসিডিলসহ বরিশালের ৩ জন আটক

ডেস্ক রিপোর্ট
আমাদেরবরিশাল.কম

২১ August ২০১৪ Thursday ৩:০০:২৩ PM

মাদকদ্রব্যরাজশাহীর গোদাগাড়ীতে আমবোঝাই ট্রাক থেকে ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে ডইংপাড়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে পুলিশ ওই ফেনসিডিল উদ্ধার করে।

এসময় ট্রাকচালকসহ বরিশালের তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ট্রাকচালক বরগুনা জেলার শাখারিয়া এলাকার বাসিন্দা রুবেল (৩০), ফেনসিডিল বহনকারী বরিশাল জেলার এয়ারপোর্ট থানার দক্ষিণ কড়াপুর এলাকায় রিজুমা হাওলাদার (৩০) ও বাবু (২৫)।

গোদাগাড়ী মডেল থানার ওসি এসএম ফরহাদ হোসেন জানান- চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে আমবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১১-৯৩৯) ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ট্রাকে তল্লাশি অভিযান চালায়।

এসময় ট্রাকে থাকা আমের ঝুঁড়ি থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। ট্রাকটি জব্দ করা হয়েচে। এছাড়া এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।