" />
AmaderBarisal.com Logo

জমে উঠেছে বামনার ডৌয়াতলা ইউপি নির্বাচন

প্রতিনিধি, বামনা
আমাদেরবরিশাল.কম

২১ August ২০১৪ Thursday ৫:৩১:৫১ PM

election-commission-bangladesh নির্বাচন কমিশন বাংলাদেশবরগুনার বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। একাধিক প্রার্থী থাকায় ভোটারদের প্রশ্ন কে জিতবেন।

দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নির্বাচন। প্রার্থীরা প্রতিদিন কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন গ্রাম অঞ্চলের মাঠ চষে বেড়াচ্ছেন। প্রচারনার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন গণসংযোগ।

ঘন ঘন উঠান ও ঘরোয়া বৈঠক করে জনসমর্থন নিজ পক্ষে নেয়ার চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। শহর-গ্রামের অলিগলি ছাড়াও চায়ের দোকানগুলোতে এবং অফিস আদালতে সাধারণ ভোটাররা এসব প্রার্থীদের নিয়ে আলোচনা করছেন। প্রার্থীরা জনপ্রিয়তা যাচাইয়ের লড়াইয়ে শোনাচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।

সুরাইয়া কামাল মাধুরী (আনারস),গোলাম সরোয়ার রুস্তুম (দোয়াত কলম),শাহজালাল মৃধা (তালা),নুরুজ্জামান (চশমা) এবং কবির হোসেন (জাহাজ) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ ইউনিয়নের ভোটার সংখ্যা ১১ হাজার ৯৫ জন। এদের মধ্যে পুরুষ ৫৩২৮ এবং মহিলা ৫৭৬৭ জন। ভোট কেন্দ্র ৯ টি ও বুথ ৩১ টি। আগামী ২৪ আগস্ট রবিবার এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য,ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়াতে এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হয়েছে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।