![]() বাবুগঞ্জে বন্দুকযুদ্ধে সর্বহারা দলের নেতা নিহতনিজস্ব প্রতিবেদক ২১ August ২০১৪ Thursday ৬:২১:২৪ PM
সর্বহারা দলের কামরুল গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবদুল জলিল ওরফে কানা জলিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪ টায় বাবুগঞ্জ উপজেলার আগরপুর ই্উনিয়নের শিলুন্ধিয়া বাজারের পার্শ্ববর্তী মেহেগনি বাগানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২ টি পিস্তল,৭ রাউন্ড গুলী, ২ টি খালী খোসা,২ টি চাপাতি উদ্ধার করা হয়। র্যাব-৮ এর অধিনায়ক ক্যাপ্টেন আবুল বাশার জানান- বিকেলে র্যাবের ডিএডি আবদুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বাবুগঞ্জ উপজেলার আগরপুর ই্উনিয়নের শিলুন্ধিয়া বাজার অতিক্রম করার সময় পার্শ্ববর্তী মেহেগনি বাগানের মধ্যে সমাজ বিরোধীদের বৈঠক করতে দেখে। এ সময় র্যাবের টহল দলটি তাদের চ্যালেঞ্জ করলে দুষ্কৃতিকারীরা র্যাবের টহল দলের উপর গুলি করে। গুলি র্যাবের টহল দলের মাইক্রোবাস ও ডিএডি আবদুর রহমানের বুলেটপ্রুফ জ্যাকেটে লাগে। র্যাবের টহল দলটিও পাল্টা গুলি করে। প্রায় ১০ মিনিট ব্যাপী বন্দুক যুদ্ধ চলে। পরে স্থানীয় মানুষ নিয়ে র্যার দলটি মোহান্মদ জলিল (৪৮ ) ওরফে কানা জলিলের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ২ টি পিস্তল,৭ রাউন্ড গুলী, ২ টি খালী খোসা,২ টি চাপাতি উদ্ধার করে। আবুল বাশার আরো জানান- নিহত কানা জলিল নিষিদ্ধ সর্বহারা পার্টির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বাবুগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর থানায় হত্যা, ডাকাতী, অস্ত্র, চাঁদাবাজী সহ ৮টি মামলা রয়েছে। এর মধ্যে শরীয়তপুর ও মাদারীপুর থানার ২টি মামলায় সাজাপ্রাপ্ত আসামী জলিল। বাবুগঞ্জ থানায়ও তার বিরুদ্ধে ২টি মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ওসি শাহআলম। এ ছাড়াও তার বিরুদ্ধে ১৯৮৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ২১ টি হত্যার সাথে স্বম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। বাবুগঞ্জ থানা পুলিশ জানায়- লাশ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমু জানান- উপজেলার ঠাকুরমল্লিক গ্রামের মৃত আহম্মদ আলীর ৪ ছেলের অন্যতম জলিল এক সময় সর্বহারা জিয়া গ্রুপের সদস্য ছিল। পরে সে সর্বহারা কামরুল গ্রুপে যোগদান করে। ৮০’র দশকে ঢাকা-হুলারহাট রুটের এমভি জলতরঙ্গ লঞ্চের আনসারদের অস্ত্র লুটের অন্যতম নায়ক সে। ওই দশকেই শরীয়তপুরের গোসাইরহাট থানার অস্ত্র লুট করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে জলিল। ওই সময় বিক্ষুব্ধ জনতা তার চক্ষু উৎপাটনের চেস্টা করে। কিন্তু পরবর্তীতে পুলিশ হেফাজতে চিকিৎসায় তার একটি চক্ষুতে মোটামুটি দেখতে পায়।
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

