" />
AmaderBarisal.com Logo

চেক প্রতারণা মামলায় ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২২ August ২০১৪ Friday ১:০০:৪১ PM

justice-court-adalat আইন আদালত বিচার বিচারক মামলাচেক প্রতারণা মামলায় নগরীর ভাটিখানা এলাকার এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড এবং ১৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার বরিশালের ২য় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো: আশ্রাফুল ইসলাম এ রায় প্রদান করেন।

দন্ডিত আসামি হল, নিউ ভাটিখানা এলাকার বাসিন্দা মৃত মো: ইউনুস আলী গন্দির ছেলে হাজি মহসিন মার্কেটের ব্যাবসায়ী রফিক ব্রাদার্সের মালিক মাইনুল ইসলাম।

আদালত সুত্রে জানা গেছে, হাসপাতাল রোডস্থ আল মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক কাউনিয়া মেইন রোডের বাসিন্দা শাহ আলমের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয় রফিক ব্রাদার্সের মালিক মাইনুল ইসলামের। এর সুবাদে ব্যাবসায়ী কাজের জন্য বন্ধুর কাছে ৫ লাখ টাকা ধার চায় মাইনুল ইসলাম।

এতে ২ মাসের মধ্যে ফেরত দেয়ার অঙ্গিকারে ২০১১ সালের ১০ জুন নগদ ৩লাখ এবং চেকের মাধ্যেমে ২ লাখ টাকা প্রদান করেন শাহ আলম।

এদিকে ২ মাস অতিক্রম হওয়ার পরেও পাওনা টাকা পরিশোধ না করায় বিভিন্ন সময় তাগাদা দেয় শাহ আলম। কিন্তু তাকে দেই দিচ্ছি বলে এক পর্যায় যোগাযোগ বন্ধ করে দেয় মাইনুল ইসলাম। এ বিষয়ে একই বছরের ১৪ সেপ্টেম্বর শাহ আলমের দোকানে স্থানীয়দের নিয়ে মিমাংসায় বসলে সেখানে বসে মাইনুল বন্ধু শাহ আলমে ৫ লাখ টাকা একটি চেক প্রদান করে।

কিন্তু চেকটি তিন বার ডিজঅনার হওয়ায় ঐ বছরের ১৫ নভেম্বর তার বিরুদ্ধে উকিল নোটিস জারি করা হয়। ঐ উকিল নোটিসের কোন জবাব না দেয়ায় ঐ বছরের ২৪ ডিসেম্বর তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

আদালতে ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আসামির উপস্থিতিতে তাকে উপরোক্ত দণ্ডাদেশ প্রদান করা হয়।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।