" />
AmaderBarisal.com Logo

নগরীতে মসজিদে হামলা: আটক ১

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২২ August ২০১৪ Friday ৯:২১:৩৬ PM

বরিশাল সংবাদ মানচিত্রনগরীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে  মসজিদে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮ টায় নগরীর পলাশপুরের মহাম্মপুর এলাকার হযরত আবুবক্কর সিদ্দিক (রা:) জামে মসজিদে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আব্দুল খালেক নামের একজনকে আটক করেছে পুলিশ। খালেক ওই এলাকার বাসিন্দা ও বরিশাল বহুমুখি সিটি মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।

কাউনিয়া থানার ওসি মো. কাজী মাহবুবুর রহমান জানান- হযরত আবুবক্কর সিদ্দিক (রা:) জামে মসজিদের পাশের জমিতে মসজিদের একটি সাইন বোর্ড সাটানো হয়। এর পাশেই রয়েছে সৈয়দ আব্দুল খালেকের জমি।

শুক্রবার সন্ধ্যায় সাইন বোর্ড দেখে আব্দুল খালেক ক্ষুদ্ধ হন। পরে রাতে এ নিয়ে তিনি ও তার ছেলে আসিব (২০) মসজিদ কমিটির সভাপতি মামুন হাওলাদারের সাথে বাকবিতান্ডায় জড়ি্যে পড়ে। এক পর্যায়ে আসিব উত্তেজিত হয়ে মসজিদ লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে।

এতে মসজিদের কয়েকটি টাইলস ভেঙ্গে যায়। এসময় মুসুল্লিরা তাদের ধাওয়া করলে আসিব পালিয়ে যায়। সেখান থেকে আসিবের পিতা আব্দুল খালেককে আটক করে পুলিশে দেন তারা।

এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি মামুন হাওলাদার জানান-এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।