" />
AmaderBarisal.com Logo

বাকেরগঞ্জে আগুনে দুই দোকান ভস্মিভূত

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২৩ August ২০১৪ Saturday ২:৫৪:২৩ PM

বরিশাল সংবাদ মানচিত্রবরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দুটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম জানান- জাহাঙ্গীর মিয়ার টিনের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী বাদল দত্তের মুদি দোকানে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি আরো জানান- প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।