![]() দক্ষিণাঞ্চলে পরিবহন ধর্মঘট স্থগিতসংবাদ বিজ্ঞপ্তি ২৩ August ২০১৪ Saturday ৯:১৪:৩৯ PM
রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা ঢাকা-দক্ষিণবঙ্গ, ঢাকা-মাওয়া, ঢাকা-মুন্সীগঞ্জ এবং ঢাকা-দোহার রোডে চলাচলরত বাস-মিনিবাসসহ সকল প্রকার পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। ধর্মঘট আহবানকারী বৃহত্তর দক্ষিণবঙ্গ কোচ ও বাস মালিক সমিতি শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত জানায়। সমিতির সভাপতি মোঃ আলমগীর মোল্যা প্রেস বিজ্ঞপ্তিতে জানান- এক সভায় আগামী ২৮ আগস্ট সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ২৮ আগস্টের মধ্যে এ সমস্যার সমাধান না হলে পরবর্তী করণীয় গণমাধ্যমকে জানানো হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
