" />
AmaderBarisal.com Logo

বামনায় শিক্ষিকার বেত্রাঘাতে ছাত্র হাসপাতালে

প্রতিনিধি, বামনা
আমাদেরবরিশাল.কম

২৮ August ২০১৪ Thursday ৬:২৩:৪৭ PM

barguna-news-map বরগুনা সংবাদ মানচিত্রবরগুনার বামনা সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারি শিক্ষীকা সৈয়দা রুবিনা ইয়াসমিন শ্রেনী কক্ষে অষ্টম শ্রেণীর ছাত্র মো.নাসরুল আহসান (১৩) কে প্রথম বেঞ্চে বসার অপরাধে বেত দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন।

আহত নাসরুল আহসান কে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.এস.এম হারুন অর রশিদ বলেন-বিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তিন দিনের মধ্যে জবাব চেয়ে অভিযুক্ত শিক্ষীকা কে শোকজ করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষীকা সৈয়দা রুবিনা ইয়াসমিন বলেন-ওই শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময়ে শ্রেণীকক্ষের এক ছাত্রীকে উত্যক্ত করছিল। ঘটনাটি দেখে বেত্রাঘাত করতে বাধ্য হই।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার চন্দ্র হালদার বলেন-সরকার শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি নিষিদ্ধ ঘোষণা করেছে। অভিযুক্ত শিক্ষীকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আহত শিক্ষার্থীর পিতা মহারাজ সিকদার বৃহস্পতিবার শিক্ষিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।