" />
AmaderBarisal.com Logo

বরিশাল জেলা বিএনপি সভাপতি কামালের গাড়িবহরে হামলা, আহত ৫


আমাদেরবরিশাল.কম

২৬ June ২০১১ Sunday ৪:৫৩:৪৬ PM

মটরসাইকেল

হামলাকারীরা জেলা বিএনপি সভাপতি আহসান হাবিব কামালের গাড়িবহরের একটি মটরসাইকেল জ্বালিয়ে দেয় (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

[হালনাগাদ: ২, স: ৮:০০] বরিশাল, ২৬ জুন (আহমেদ জালাল/আমাদের বরিশাল ডটকম): বিএনপি’র কেন্দ্রীয় মৎস্যজীবী সম্পাদক সদ্য অনুমোদিত বরিশাল জেলা কমিটির সভাপতি আহসান হাবিব কামালের গাড়ি বহরে আজ ২৬ জুন বিকেলে শহরতলীর কাশিপুর বাজারে র্দূবৃত্তরা হামলা চালিয়েছে। হামলাকারীরা গাড়ি বহরের একটি মটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে। এসময় বিএনপি’র ৫ নেতা-কর্মী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত এক শ্রমিক নেতাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এমপি মজিবর রহমান সরোয়ার সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন বলে জানিয়েছেন কামাল সমর্থকেরা। এ ঘটনায় বিএনপি’র বিবাদমান দু’গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফকরুল ইসলাম সম্প্রতি বরিশাল জেলা বিএনপি’র সভাপতি পদে বিসিসির সাবেক মেয়র আহসান হাবীব কামাল ও সাধারন সম্পাদক পদে সাবেক এমপি বিলকিস আক্তার জাহান শিরীনকে সাধারন সম্পাদক হিসাবে অনুমোদন করে। এরপর থেকে কামাল-শিরীন গঠিত কমিটি বাতিলের দাবীতে মাঠে নামে বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহানগর শাখার সভাপতি এমপি মজিবর রহমান সরোয়ার সমর্থকরা। তারা নগরীতে বিক্ষোভ সমাবেশ পালন করে আসছে।

মটরসাইকেল মহড়া

গাড়িবহরে হামলার পর কামাল সমর্থকরা লাঠিসোটা নিয়ে মটরসাইকেল মহড়া দিয়ে নগরীতে প্রবেশ করে (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

আজ ২৬ জুন রাজধানী ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা্‌ দেন কামাল ও শিরীন। পথিমধ্যে বিকেল ৪ টায় বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর বাজার নামক স্থানে কামালের গাড়িবহর এসে পৌছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা র্দূবৃত্তরা বহড়ে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা শুরু করে। এসময় হামলাকারীরা বাকেরগঞ্জ বিএনপি নেতা খলিলুর রহমানের মটরসাইকেল বহরের একটি মটরসাইকেল পুড়িয়ে দেয়। এরপর কামাল সমর্থকরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে র্দূবৃত্তরা সটকে পড়ে। হামলায় গুরুতর আহত হয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নগরীর ২৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারন সম্পাদক আবু হানিফ মল্লিক। এছাড়া আহত হয়েছে লিটন হাওলাদার, গফফার মোল্লা, কাদের মৃধা, কালাম হাওলাদার। এ হামলার ঘটনার পর কামাল সমর্থকরা সরোয়ারপন্থীদের হামলা ঠেকাতে লাঠিসোটা হাতে নিয়ে মটরসাইকেল মহড়া দিয়ে নগরীতে প্রবেশ করে।

এদিকে আহসান হাবীব কামাল আমাদের বরিশাল ডটকমকে জানিয়েছেন, হামলার ঘটনাটি নিন্দনীয়। আমার রাজনীতির পারফরমেন্সে ঈর্শ্বানিত হয়ে এ হামলার ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, প্রশাসনের উচিৎ হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/আজা/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।