![]() স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুতে অটোরিক্সায় চার্জপ্রতিনিধি, বামনা ৩ September ২০১৪ Wednesday ১:০১:১০ PM
জানাযায়, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা নতুন ভবনের মধ্যে ১২৭ নম্বর ডক্টরস কক্ষ স্টোর কিপার আঃ খালেকের ভাড়ায় চালিত নিজস্ব আটোরিক্সা ও মাহেন্দ্র গাড়ীর গেরেজে হিসেবে দীর্ঘ দিন ধরে ব্যবহার করে আসছে। রাত-দিন আটোরিক্সা ও মাহেন্দ্র গাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনের নিচ তলায় রেখে জেনারেটর ও বিদ্যুৎ লাইনে ব্যাটারী চার্জ দেয়াসহ গাড়ীর যন্ত্রাংশ মেরামতের কাজ করে থাকে। মঙ্গলবার সন্ধ্যার পর আটোরিক্সা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের মধ্যে ১২৭ নম্বর ডক্টরস কক্ষের সামনে রেখে ৮টি ব্যাটারি চার্জ দিতে থাকে। রাত ৯ টার দিকে বিদ্যুতের লোড শেডিং হলে, তখন জেনারেটার ওয়ান করা হয়। এর কিছুক্ষণ পর রোগীদের পুরুষ ওয়ার্ডের একটি ফ্যানের কয়েল পুড়ে যায় এবং লাইনের বিভিন্নস্থান থেকে আগুনের ফুলকি পড়তে থাকে। এ কারণে রোগীসহ দর্শনাথীরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকেন। আগুনের উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের মধ্যে ১২৭ নম্বর ডক্টরস কক্ষের সামনে জেনারেটরে ও বিদ্যুৎ লাইনে একটি আটোরিক্সায় ৪টি ব্যাটারি এবং মেজেতে ৪টি ব্যাটারী চার্জের জন্য জেনারেটরের লাইনের সাথে লাগানো রয়েছে। তখন স্বাস্থ্য কমপ্লেক্সের করর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ মো.আতিকূল হককে অবহিত করলে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরবর্তীতে বরগুনা সিভিল সার্জন ডাঃ মো.আনিসুর রহমানকে মোবাইল ফোনে অবহিত করে রাত বারটায় বামনা থানা পুলিশের মাধ্যমে আটোরিক্সা জব্দ করা হয়। আটোরিক্সা জব্দ করার জন্য বামনা থানার এএসআই মো. নাসির উদ্দিন বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে স্টোর কিপার আঃ খালেক তাকে হুমকিসহ গালাগাল করেন। এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মো.আনিসুর রহমান বলেন-অভিযুক্ত স্টোর কিপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ইতিমধ্যে তাকে শোকজ করা হয়েছে। স্টোর কিপার আঃ খালেক বলেন-অটো রিক্সাগুলো আমার। তবে চার্জ দেওয়ার ঘটনা সত্য নয়। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার আঃ খালেকের আটোরিক্সা ও মাহেন্দ্র গাড়ীর গেরেজে পরিনত হয়েছে। মঙ্গলবার রাত ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর ও বিদ্যুৎ লাইনে আটোরিক্সার ব্যাটারী চার্জ দেয়া অবস্থায় বামনা থানা পুলিশ অটোরিক্সা জব্দ করে।