" />
AmaderBarisal.com Logo

কৃষকদের ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ

প্রতিনিধি, পিরোজপুর
আমাদেরবরিশাল.কম

১০ September ২০১৪ Wednesday ৩:০৮:৩২ PM

pirojpur-news-map পিরোজপুর সংবাদ মানচিত্রজিয়ানগরের চরনী পত্তাশী এলাকায় এক প্রভাবশালী জমি দখল করতে গিয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় আওয়ামীলীগ ও সাধারণ মানুষ।

মঙ্গলবার বিকালে উপজেলার বাগোলেরহাট বাজারে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় আওয়ামীলীগ নেতা শান্তি জোমাদ্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা আঃ লতিফ হাওলাদার, মনিরুজ্জামান সিকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, আ’লীগ নেতা বজলুর রহমান মিন্টু, ইকরামুল সিকদার, দ্বীন ইসলাম প্রমুখ।

উল্লেখ্য মঙ্গলবার ২ সেপ্টেম্বর উপজেলার চরনী পত্তাশী এলাকায় প্রভাবশালী আবুল কালামের লোকজন বিরোধীয় জমি দখল করতে গিয়ে ৫ কৃষকের বসতঘর পুড়িয়ে দেয়, গরু-মহিষ লুট করে এবং কৃষক আঃ হাকিম মোল্লার ছেলে বায়জীদের ২ পায়ের রগ কেটে গুরুতর আহত করে।

এঘটনায় জ্ঞাত ২৫ জন এবং অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে জিয়ানগর থানায় ক্ষতিগ্রস্থ আঃ হাকিম মোল্লা বাদী হয়ে একটি মামলা করেন।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।