![]() বরিশালে নির্মিত হচ্ছে শিশু হাসপাতাল
২৮ June ২০১১ Tuesday ৬:১৭:৩০ PM
বরিশাল, ২৮ জুন (উম্মে রুম্মান/আমাদের বরিশাল ডটকম): বরিশালে শীঘ্রই ২শ’শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল নির্মিত হচ্ছে। বরিশাল সিটি কর্পোরেশন এ হাসপাতাল নির্মানের উদ্যোগ নিয়েছে। এ হাসপাতালের ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা । নগরীর আমানতগঞ্জ এলাকায় শিগগিরিই এর নির্মান কাজ শুরু হবে। বরিশাল গণপূর্ত বিভাগ সুত্রে জানা গেছে, সারাদেশে ২শ’ শয্যা বিশিষ্ট চারটি শিশু হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে বরিশালেও একটি শিশু হাসপাতাল স্থাপনের জন্য জমি নির্ধারন করতে গত ২৪ ডিসেম্বর একটি চিঠি দেয়া হয়। সে অনুযায়ী মেয়র এ্যাড: শওকত হোসেন হিরন আমানত গঞ্জের ঐ জমিটি নির্ধারন করেন এর ভবন নির্মানের জন্য । ২শ’শয্যার এই হাসপাতালে বিভিন্ন রোগের জন্য ভিন্ন ভিন্ন ওয়ার্ড থাকবে বলেও সূত্র দাবী করেছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
