" />
AmaderBarisal.com Logo

ভোলায় দুর্ধর্ষ জলদস্যু মিজান গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

২৮ June ২০১১ Tuesday ৭:২০:২৮ PM

দুর্ধর্ষ জলদস্যু মিজান

গ্রেপ্তারকৃত একাধিক মামলার আসামী দুর্ধর্ষ জলদস্যু মিজান (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

ভোলা, ২৮ জুন (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলায় মেঘনার আলোচিত হত্যাসহ একাধিক মামলার আসামী মিজান বাহিনীর প্রধান দুর্ধর্ষ জলদস্যু মিজান (৩৫) কে গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। ২৭ জুন রাতে ভোলা শহরের গাজিপুর রোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জলদস্যু মিজান তজুমদ্দিন উপজেলার বাসিন্দা তোফায়েল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ৯ টি ডাকাতির মামলা রয়েছে।

বোরহানউদ্দিন থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ওপর ভিত্তি করে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল শহরের গাজীপুর রোড এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

এদিকে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রশিদ ভূঁইয়া জানান- গ্রেফতার কৃত মিজানের বিরুদ্ধে জলদস্যুতাসহ ৬/৭টি মামলা তজমুদ্দিন থানায় রয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।