![]() যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাস রোধে হত্যাপ্রতিনিধি, পিরোজপুর ১৪ September ২০১৪ Sunday ৪:২৬:৪৪ PM
জানা যায়, বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলার নগরকান্দা থানার জাতকদিয়া গ্রামের অদুদ বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম তার নববধু সাবিনার কাছে যৌতুক দাবি করে। কিন্তু গৃহবধূ যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় তাকে শ্বাস রোধ করে হত্যা করে আত্মগোপন করে। পরে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করলে তার স্বজনরা খবর পেয়ে নগরকান্দায় যায় এবং লাশ সনাক্ত করে ময়না তদন্ত শেষে তার পিতার বাড়িতে নিয়ে আসে এবং শনিবার দাফন করা হয়। নিহত গৃহবধূ সাবিনা পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার খোলপটুয়া গ্রামের দিনমজুর সরোয়ার হাওলাদারের মেয়ে। এ ব্যাপারে নিহত সাবিনার মা কুলসুম বেগম বাদী হয়ে ৫ জনকে আসামি করে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় নিহতের শ্বশুর ও জাকে পুলিশ আটক করেছে। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধুকে তার স্বামী শ্বাস রোধ করে হত্যা করেছে। পরে তার লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পিরোজপুরের জিয়ানগরে শনিবার দাফন করা হয়।