" />
AmaderBarisal.com Logo

ছেলের হাতে পিতার মৃত্যু

প্রতিনিধি, পিরোজপুর
আমাদেরবরিশাল.কম

১৬ September ২০১৪ Tuesday ৩:৫২:৫৩ PM

pirojpur-news-map পিরোজপুর সংবাদ মানচিত্রপিরোজপুরের জিয়ানগরে ছেলের হাতে পিতার মৃত্যুর ঘটে। মঙ্গলবার সকালে পিতা সোবাহান শেখ (৪৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়।

পরিবার সূত্রে জানাযায়, পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার গাবগাছিয়া গ্রামের আব্দুস সোবাহান হাওলাদার ১৫ দিন আগে তার ছেলেকে নিয়ে বাগানে গাছের ডাল কাটতে যায়।

এ সময় ছেলে সজল দাও দিয়ে গাছের ডালে কোপ দিলে ডাল কেটে ওই কোপ গিয়ে তার (সোবাহান) ঘাড়ে লাগে এবং ঘাড়ের অনেকাংশ কেটে যায়।

মূমুর্ষ অবস্থায় সোবাহানকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে ১৫ দিন চিকিৎসার পর মঙ্গলবার সকালে তিনি মারা যায়।

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।