Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১২:০২ AM
Barisal News
Latest News
২৩ September ২০১৪ Tuesday ৪:২৫:২৯ PM
Print this E-mail this

ভূত আতংক …..
প্রতিনিধি, পিরোজপুর


pirojpur-news-map পিরোজপুর সংবাদ মানচিত্রপিরোজপুরের জিয়ানগরে এক শিশু রহস্যজনক ভাবে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উপজেলার বালিপাড়ার পূর্ব চরবলেশ্বর গ্রাম সহ বিভিন্ন গ্রাম জুড়ে ভূত আতংক ছড়িয়ে পরেছে।

আর এই ভূত আতংককে ঘিরে গত দু’সপ্তাহ ধরে গ্রাম জুড়ে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে বিরাজ করছে ভীতিকর পরিবেশ। এঘটনায় পূর্ব চরবলেশ্বর গ্রামের রহমান ও হামদু মাতুব্বর নামে দুটি পরিবারকে রাতে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে থাকতে হচ্ছে।

কখনো মানুষ আবার কখনো বা পশু, পাখি এবং বিভিন্ন জীব জন্তুর বেশে ভূত প্রতিদিন পথচারীদের ভয় দেখাচ্ছে।

জানা যায়, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর গ্রাম থেকে রাকিব (৫) নামে এক শিশু নিখোঁজ হওয়ার দু’দিন পর কচাঁ নদী সংলগ্ন একটি হিন্দু বাড়ির পরিত্যক্ত বাগান থেকে বিভৎষ্ম অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

শিশু রাকিবের লাশ উদ্ধারের পর তার বিকৃত চেহারা দেখে ভূত আতংক ছড়িয়ে পড়ে। শিশু রাকিবের বুকের নিচ থেকে পা পর্যন্ত স্বাভাবিক অবস্থায় থাকলেও চোখ এবং মুখমন্ডল দেখতে ছিল অনেকটা বিকৃত ও তার ঘাড় ছিল মটকানো।

এদিকে ওইদিনের পর থেকে মাখন চন্দ্রের বাড়ির বাগানটিকে ঘিরে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে ভূত আতংক। এ ঘটনার পর থেকে শুধু চরবলেশ্বরই না বালিপাড়া গ্রামের জেলে আলী হোসেন, খোলপটুয়ার মিলন, চন্ডিপুর গ্রামের আরো এক শিশু রাতে ভূতের আক্রমনে আহত এবং ভয় পেয়ে বালিপাড়া গ্রামের এক মহিলা ও এক মাদ্রাসা ছাত্র অসুস্থ হয়ে পড়ে।

এছাড়া ওই বাগানটির আশপাশের রাস্তাঘাট দিয়ে রাতে চলাচল করতে গিয়ে গত দু’ সপ্তাহে লাভলু, ব্যসায়ী দুলাল হাং, জেলে বিপুল মন্ডল, শাহজাহান, স্থানীয় মসজিদের মোয়াজ্জিন ইউসুফ আলী মোল্লা সহ ১০/১২ জন পথচারী জ্বীন ভূতের আকৃতি দেখে ভয় পেয়েছেন বলে জানান।

পূর্ব চরবলেশ্বর গ্রামের বাসিন্দা রহমান মাতুব্বর জানান- গ্রামবাসী মিলে মঙ্গলবার থেকে হিন্দু বাড়ির ওই পরিত্যক্ত বাগানটির ঝোপঝাড় পরিষ্কারের কাজ শুরু করেছি।

স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলী মৃধাও এলাকায় সবার মাঝে ভূত আতংক দেখা দিয়েছে বলে জানান।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com