Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১২:০২ AM
Barisal News
Latest News
Home » জিয়ানগর » পিরোজপুর » পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত
২৫ January ২০১৫ Sunday ১১:০০:১৩ PM
Print this E-mail this

পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত
জিয়ানগর সংবাদদাতা


pirojpur-news-map পিরোজপুর সংবাদ মানচিত্রপিরোজপুরের জিয়ানগর উপজেলায় গণপিটুনিতে সিদ্দিকুর রহমান রাসেল (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাকাত সদস্যের সঙ্গে থাকা জিয়ানগর থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার ডাকাত সদস্যের মৃত্যুর কথা নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দিবাগত রাতে উপজেলার কচা নদীতীরবর্তী টগড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিনের বাড়িতে ঢুকে সাত-আটজনের ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে ১০ ভরি স্বর্ণালংকার, টাকা, মোবাইলসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। চলে যাওয়ার সময় গৃহকর্তার ছেলে সাইফুল ইসলাম লাঠি দিয়ে ছিদ্দিকুর রহমান (৪০) নামে এক ডাকাত সদস্যকে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে গণপিটুনি দেন।

পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com