![]() পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহতজিয়ানগর সংবাদদাতা ২৫ January ২০১৫ Sunday ১১:০০:১৩ PM
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাকাত সদস্যের সঙ্গে থাকা জিয়ানগর থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার ডাকাত সদস্যের মৃত্যুর কথা নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার দিবাগত রাতে উপজেলার কচা নদীতীরবর্তী টগড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিনের বাড়িতে ঢুকে সাত-আটজনের ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে ১০ ভরি স্বর্ণালংকার, টাকা, মোবাইলসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। চলে যাওয়ার সময় গৃহকর্তার ছেলে সাইফুল ইসলাম লাঠি দিয়ে ছিদ্দিকুর রহমান (৪০) নামে এক ডাকাত সদস্যকে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে গণপিটুনি দেন। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় গণপিটুনিতে সিদ্দিকুর রহমান রাসেল (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।