![]() আইরিনের ছক্কাবিনোদন ডেস্ক ২৯ January ২০১৫ Thursday ৩:৩৭:০৪ PM
এ প্রসঙ্গে আইরিন বলেন, ‘আমার চলচ্চিত্রের ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। এর মধ্যে দুটি ছবি মুক্তি পেয়েছে। ‘ভালোবাসা জিন্দাবাদ’ ও ‘টাইম মেশিন’ শীর্ষক এ ছবি দুটি নিয়ে দারুণ সাড়া পেয়েছি। তারই ধারাবাহিকতায় মাত্র বছরখানেক ব্যবধানে ছয়টি ছবিতে চুক্তিবদ্ধ হতে পেরেছি। আশা করি, এ বছরই ছবিগুলো মুক্তি পাবে। সেভাবেই এর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।’ আইরিন আরো জানান, গাজিউর রহমানের ‘এই তুমি সেই তুমি’ ও সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবি দুটির কাজ প্রায় সম্পন্ন হয়েছে। দুটি ছবিতেই চিত্রনায়ক আরজুর বিপরীতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘এই তুমি সেই তুমি’ ছবিটি ফেব্রুয়ারি কিংবা মার্চে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিটিও দু-তিন মাসের মধ্যেই মুক্তি পাবে। তাছাড়া বর্তমানে আইরিন তিনটি ছবির কাজ করছেন। ছবিগুলো হচ্ছে ‘টার্গেট’, ‘ইউটার্ন’ ও ‘এক পৃথিবীর প্রেম’। এর মধ্যে ‘টার্গেট’ ছবিতে আইরিনের বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। ছবিটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। ইতোমধ্যে এ ছবির বেশ কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। ‘ইউটার্ন’ ছবিটি পরিচালনা করেছেন আলভি আহমেদ। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন আরশাদ আদনান। অন্যদিকে ‘এক পৃথিবী প্রেম’ ছবিটি পরিচালনা করেছেন এসএ হক অলিক। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন নবাগত আসিফ। পাশাপাশি ‘ভালোবাসা প্রেম নয়’ ছবির কাজও তিনি অনেক দূর এগিয়ে নিয়েছেন। নতুন ছবি প্রসঙ্গে জানতে চাইলে আইরিন বলেন, ‘লুকোচুরি প্রেম’ শিরোনামে একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথা চলছে। হাসান ফুয়াদের পরিচালনায় এ ছবিতে আমার বিপরীতে আনিসুর রহমান মিলনের অভিনয়ের কথা রয়েছে। তবে কবে নাগাদ এ ছবির শুটিং শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।’ ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মিডিয়ায় পথ চলা শুরু করেন আইরিন সুলতানা। প্রথমে র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপর বিজ্ঞাপন ও ছোটপর্দায় নাম লেখান। বর্তমানে চলচ্চিত্রে থিতু হয়েছেন। আগামীতেও তিনি চলচ্চিত্রে অভিনয় করতে চান। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

নবীন প্রজন্মের মডেল-অভিনেত্রী আইরিন সুলতানা রূপ-মাধুর্যের কল্যাণে স্বল্প সময়ের মধ্যেই দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। মডেলিং ও অভিনয়ে সমান দক্ষতার প্রমাণ দিয়ে চলছেন তিনি। বর্তমানে আইরিন ছয়টি ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিগুলো হচ্ছে- ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘টার্গেট’, ‘এই তুমি সেই তুমি’, ‘ভালোবাসা প্রেম নয়’ ও ‘ইউটার্ন’।