![]() বরগুনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত
৭ July ২০১১ Thursday ৬:৫৯:৫২ PM
বরগুনা, ৭ জুলাই (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১১’র পৌর পর্যায়ের চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে কড়ইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ক্রোক সরকারী প্রাথমিক বিদ্যালয়। বরগুনা ষ্টেডিয়ামে ৬ জুলাই বিকেলে অনুষ্ঠিত ফাইনালে ছেলেদের গ্রুপে (বঙ্গবন্ধু টুর্ণামেন্ট) কড়ইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দল ৭-০ গোলে ইউটিডিসি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং মেয়েদের গ্রুপে (বঙ্গমাতা টুর্ণামেন্ট) ক্রোক সরকারী প্রাথমিক বিদ্যালয় টাই ব্রেকারে ২-১ গোলে কড়ইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান ও পৌর মেয়র মোঃ শাহাদাত হোসেন খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
