" />
AmaderBarisal.com Logo

মায়ের দ্বিতীয় বিয়ে, মেয়ের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, বরগুনা
আমাদেরবরিশাল.কম

২ March ২০১৫ Monday ৭:৩০:২৮ PM

barguna-news-map বরগুনা সংবাদ মানচিত্রমায়ের দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রী। রোববার (১ মার্চ) রাতে বরগুনার বামনা উপজেলার দক্ষিণ ডৌয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাবিনা আক্তার ভাইজোড়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীতে পড়ত। সে বলইবুনিয়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, আট বছর পূর্বে সাবিনার বাবা মনিরুল ইসলামের সাথে তাঁর মা বুলু বেগমের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সম্প্রতি তাঁর মা দ্বিতীয় বিয়ে করায় রোববার রাতের কোন এক সময় দক্ষিণ ডৌয়াতলা গ্রামে মামার বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে সাবিনা আত্মহত্যা করে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ওমর ফারুক।



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।