Current Bangladesh Time
Saturday May ৩০, ২০২৬ ৪:৩৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বিএম কলেজে শিক্ষার্থী ও বহিরাগতদের পাল্টাপাল্টি ধাওয়া, আটক ৩
১১ March ২০১৫ Wednesday ৩:১৮:০৪ PM
Print this E-mail this

বিএম কলেজে শিক্ষার্থী ও বহিরাগতদের পাল্টাপাল্টি ধাওয়া, আটক ৩
নিজস্ব প্রতিবেদক


barisal-bm-college-clash-with-outsider বিএম কলেজে শিক্ষার্থী ও বহিরাগতদের পাল্টাপাল্টি ধাওয়া

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের ধারালো অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এর জের ধরে আবাসিক হলের বিক্ষুদ্ধ ছাত্ররা বরিশাল বিএম কলেজের বিভিন্ন ভবনের দরজা-জানালা ব্যাপক ভাংচুর করেছে। বুধবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের তিনটি আবাসিক হলের ছাত্ররা একযোগে প্রায় আধা ঘন্টাব্যাপী এ তাণ্ডব চালায়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইটি ধারালো অস্ত্রসহ তিন বহিরাগতকে গ্রেফতার করে।

আটকরা হচ্ছেন- তম্ময়, ইমরান ও শুভ দত্ত।

bm-college-clash বিএম কলেজে শিক্ষার্থী ও বহিরাগতদের পাল্টাপাল্টি ধাওয়া, আটক ৩ক্যাম্পাসের একাধিক সূত্রে জানা গেছে, কলেজ এলাকার বহিরাগত হিরা ক্যাম্পাসের মুসলিম হলের সামনের পুকুর পাড়ে প্রেমিকার সঙ্গে আড্ডা দেওয়ার সময় পুকুরে গোসলরত হলের কয়েকজন ছাত্র তাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে। এ সময় প্রেমিক যুগলের সাথে কলেজের ছাত্রদের বাকবিতণ্ডা হয়।

পরে হিরা ক্যাম্পাস থেকে বেরিয়ে গিয়ে সাকিব, মলিক ও রাতুল সহ কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র সহ মুসলিম হলে ঢুকে ওই ছাত্রদের খোঁজ করতে থাকে।

এ সময় আবাসিক হল ছাত্ররা প্রতিরোধ গড়ে তুললে বহিরাগতরা পালিয়ে যায়।

এর পরই তিন ছাত্রাবাসের কয়েকশত ছাত্র একযোগে ক্যাম্পাসের প্রশাসনিক ভবন সহ বিভিন্ন বিভাগের ভবনের দরজা-জানালা ব্যাপক ভাংচুর শুরু করে।

bm-college-outsider-clash বিএম কলেজে শিক্ষার্থী ও বহিরাগতদের পাল্টাপাল্টি ধাওয়াখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সেখান থেকে লাঠিসোটা ও দুইটি ধারালো অস্ত্র এবং তিনজন বহিরাগতকে আটক করে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর এম ফজলুল হক আমাদের বরিশাল ডটকম’কে জানান, কলেজের ছাত্রদের পরিচয়পত্র দেখে বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। পাশাপাশি বহিরাগতদের প্রবেশ রোধে শিক্ষকদের নিয়ে আলোচনা করে নতুন পরিকল্পনাও হাতে নেয়া হবে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন আমাদের বরিশাল ডটকম’কে জানান, কলেজ প্রশাসন বিয়য়টি খতিয়ে দেখছেন। বহিরাগতদের প্রবেশ রোধে ব্যবস্থা গ্রহন করা হবে এমন আশ্বাসে ছাত্ররা বিক্ষোভ বন্ধ করেছে।

পুলিশ ক্যাম্পাসের মধ্যে অভিযান চালিয়ে বহিরাগত তিন যুবককে আটক ও দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে বলে জানান ওসি।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com