![]() বাউফলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
১৬ July ২০১১ Saturday ৭:১৭:৩২ PM
বাউফল, ১৬ জুলাই (কৃষ্ণ কর্মকার/আমাদের বরিশাল ডটকম): ১৫ জুলাই বাউফল হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বেগম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বটকাজল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বেগম ফুটবল টুর্নামেন্টে কনকদিয়া আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ধুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। উক্ত টুর্নামেন্টে উপজেলার ২৩০টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে। ১৫ জুলাই জাতীয় সংসদের হুইপ আসম ফিরোজ এমপি রানার্সআপ ও বিজয়ীদের ক্রেষ্ট এবং প্রত্যেক দলকে নগদ ৫ হাজার টাকা উপহার দেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্তি দে ও উপজেলা শিড়্গা কর্মকর্তা মোঃ ইব্রাহিম প্রমুখ। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
