" />
AmaderBarisal.com Logo

পাথরঘাটা মৎস্য পাইকার সমিতির ধর্মঘট, মানববন্ধন


আমাদেরবরিশাল.কম

১৬ July ২০১১ Saturday ৯:৪৫:৩০ PM

পাথরঘাটা মৎস্য পাইকার সমিতি

সোনালী ব্যাংকের অনিয়ম, দুর্ণীতি, নিয়মিত বিদ্যুৎ না পাওয়া ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির দাবীতে পাথরঘাটা মৎস্য পাইকার সমিতি’র মানববন্ধন (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরগুনা, ১৬ জুলাই (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): সোনালী ব্যাংকের অনিয়ম, দুর্ণীতি, নিয়মিত বিদ্যুৎ না পাওয়া ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির দাবীতে ১৬ জুলাই বরগুনার পাথরঘাটা মৎস্য পাইকার সমিতি একদিনের ধর্মঘট পালন করছে। বিকেল সাড়ে ৩টায় পাথরঘাটা বিএফডিসি’র সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সকাল থেকে মৎস্য বন্দরে মাছ কেনা বেঁচা বন্ধ রয়েছে। একই দাবীতে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে পাথরঘাটা মৎস্য পাইকার সমিতি।

পাথরঘাটা উপজেলা মৎস্য পাইকার সমিতির সভাপতি মোঃ সাফায়েত হোসেন আমাদের বরিশাল ডটকমকে বলেন, আমাদের ব্যবসা পরিচালনার জন্য একমাত্র সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতে হয়। কিন্তু ব্যাংকের অনিয়ম ও দূর্ণীতির কারনে আমরা ব্যবসা ঠিকভাবে পরিচালনা করতে পারছিনা। এর কারন হিসেবে তিনি বলেন, এখানের সোনালী ব্যাংকে কোন টাকা আসলে ম্যানেজার বিভিন্ন অজুহাত দেখিয়ে ঠিক সময়ে আমাদের টাকা ছাড় দেয় না। যারা উৎকোচ দিতে পারে তাদেরকে টাকা দেয়া হয়। এছাড়াও বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলে পাথরঘাটা মৎস্য বন্দর আস্তে আস্তে বিলিন হয়ে যাওয়ার আশংকা রয়েছে। এসকল সমস্যা সমাধান না হলে পাথরঘাটা বিএফডিসিতে মাছ বেচা-কেনা হবেনা বলেও হুমকি দিয়েছেন পাইকার সমিতির কর্মকর্তারা। তাদের এ কর্মসূচীতে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি ও ট্রলার শ্রমিক ইউনিয়ন নীতিগতভাবে সমর্থন জানিয়েছেন।

এ ব্যাপারে পাথরঘাটা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ শামছুল হক ব্যাংকের অনিয়মের কথা স্বীকার করে বলেন, বিগত তিন বছর এ ব্যাংকে নিয়ম বহির্ভূতভাবে লেনদেন চলে আসছিল। আমি যোগদান করার পর থেকে এসব অনিয়ম বন্ধ করার কারনে কিছুটা সমস্যা হয়েছে। এছাড়াও গ্রাহকরা ব্যাংকে ঠিক সময়ে না আসা এবং ব্যাংকে চাহিদা অনুযায়ী টাকা না থাকার কারনে কিছূটা সমস্যা হচ্ছে।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।