" />
AmaderBarisal.com Logo

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের মহানগরের কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তির
আমাদেরবরিশাল.কম

২১ July ২০১৫ Tuesday ৫:৪৮:২৫ PM

Untitled-1বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট বরিশাল মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আহবায়ক অ্যাড. গৌতম চক্রবর্তী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সুমন হালদার আশিসকে সভাপতি ও উজ্জ্বল রায় ভুলুকে সাধারন সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিতে এছাড়াও রয়েছেন সিনিয়র সহ সভাপতি আলবার্ট রিপন বল্লভ, সহ সভাপতি সৌমিন্দ্র সাহা সমীর, যুগ্ম সাধারন সম্পাদক অশোক কুমার ঠাকুর, বিকাশ বৈদ্য, সাংগঠনিক সম্পাদক বিজয় রায়, প্রচার সম্পাদক রাজীব দাস দেবা, কোষাধ্যক্ষ প্রিয়লাল সাহা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক দেবরাজ দত্ত ডোনা, সমাজ কল্যান সম্পাদক অলোক চক্রবর্তী, নারী ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অঞ্জনা চক্রবর্তী, যুব বিষয়ক সম্পাদক মুরাদ রায়, ছাত্র বিষয়ক সম্পাদক লিমন কৃষ্ণ সাহা কানু, ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পলাশ রায়, আইন বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সুদিন বৈদ্য, ধর্ম বিষয়ক সম্পাদক দিলিপ চ্যাটারজি, সদস্য ননী গোপাল দাস সহ ৮১ জন সদস্য।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।